1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে গোয়াইনঘাটে জামায়াতের বিক্ষোভ

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৮৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার আয়োজনে উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের নায়বে আমীর ডাঃ আব্দুন নুর ও উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাঃ মিসবাহ উদ্দিন’র পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আবুল হোসেন, নায়েবে আমীর, প্রভাষক মাওলানা ফয়েজ আহমদ, অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, পেশাজীবি পরিষদের সভাপতি সাবেক প্রধান শিক্ষক মনজুর আহমদ, জেলা শ্রমিককল্যান ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মহসিনুল ইসলাম, সাবেক সভাপতি তারেক আহমদ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় নির্বিচারে মুসলমানদের হত্যা করা হচ্ছে। এটি কোন মুসলিম দেশ সহ্য করতে পারে না। এই হামলা বন্ধ করতে বিশ্বের সকল দেশের মুসলমানদের ঐক্যমত্যের ভিত্তিতে প্রতিবাদ করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park