
সেলিম আহমেদ
গাজীপুর
গত ১৪ সেপ্টম্বর-২০২৪ শনিবার প্রকাশিত একটি দৈনিক প্রিন মিডিয়া ও facebook কে মোঃ সেলিম মিয়ার নামে মিথ্যা সংবাদ প্রকাশিত করে”ডিবি হারুনের সঙ্গে সখ্যতা অপবাদে আ,লীগ সমর্থকের বাড়ি দখল যুবদল নেতার” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রেতিবেদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। আমি পৌর যুবদলের সিনিয়ার যুগ্ম আহবায়ক হওয়ায় একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। সংবাদে বলা হয়েছে আমি নাকি জোর করে বাড়ি দখল করেছি। যাহার কোন ভিত্তি নেই। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় আমার বাবা মোতালেব বেপারির জায়গা সাবেক ডিবি প্রধান হারুন,তৎকালীন গাজীপুরের ডিবির ওসি আমির হোসেন ও কবির তালুকদার ৮.৭৫ শতাংশ জমি জোর করে দখল করে নেয়। কাগজ মুলে উক্ত জমির মালিক আমার বাবা মোতালেব বেপারী। এ নিয়ে আমরা থানায় লিখিত অভিযোগ দিয়ে এলাকার গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে দুই দফা শালিশ করি, তারা কাগজপত্র দেখে আমাদেরকে আমাদের জমি বুঝিয়ে দিতে বলে। কিন্তু তারা জমি বুঝিয়ে না দিয়ে আমাদেরকে উল্টো বিভিন্ন হুমকি দেয়। আমার সম্মান ক্ষুন্ন করার জন্য মিথ্যে তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ।