1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাহাড়তলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, কিং আলী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাহাড়তলীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট, কিং আলী গ্রেফতার

স্টাফ রিপোর্টার– মোঃ রাজু শেখ।
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২০৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার– মোঃ রাজু শেখ।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে একটি পাথরের ব্যবসায় হামলা চালিয়ে লুটপাটের ঘটনা গতকাল বৃহস্পতিবার দুপুর দিকে দক্ষিণ কাট্টলীর এন মোহাম্মদ ট্রেডিং নামে একটি পাথরের ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। একইদিন রাতে এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করে পাহাড়তলী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আরিফ মঈনুদ্দীন। এদিকে মামলা হওয়ার পরপরই অভিযান চালিয়ে প্রধান আসামি মামুন আলী প্রঃ কিং আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালে নোয়াখালীর আতাহার ইশরাক সাবাব চৌধুরী থেকে চুক্তিতে জমি নিয়ে এন মোহাম্মদ ট্রেডিংয়ের অফিস করেন। ঘটনার সূত্রপাত হিসেবে গত ১৬ সেপ্টেম্বর আসামিরা দলবল নিয়ে ওই অফিসে এসে অফিসের মালামাল লুট ও অফিসের লোকজনকে উচ্ছেদ করার হুমকি দেন। ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে তারা ফের এসে অফিসে থাকা মালামাল লুট, স্টাফদের মারধর এবং চাঁদা দাবি করে অফিসটি দখলে নেন। এ ঘটনায় প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলার বাদী আরিফ মঈনুদ্দীন সাংবাদিকে জানান , প্রধান আসামির নেতৃত্বে আমাদের অফিসে লুটপাট চালানো হয় এবং এখনো অফিসটি তাদের দখলে আছে। এর সঠিক বিচার চাই আমরা।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, এন মোহাম্মদ ট্রেডিংয়ে লুটপাট ও হামলা অভিযোগে একটি মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park