1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রামে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাটগ্রামে  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১১ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় তাহেরা বিদ্যাপীঠে শনিবার সাহেবডাঙ্গা স্টেডিয়াম মাঠে সকাল ৯.৩০ মিনিটে  অনুষ্ঠিত হয়েছে  ৩ দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া, সাহিত্য  ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫।

সকালের শুরুতেই স্কুল মাঠে নিয়মিত এসেম্বলির মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানটির কার্যক্রম বিদ্যালয়ের অধ্যক্ষ আহসান হাবিব ও পরিচালকমন্ডলীর সদস্যদের   সঞ্চালনায় প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।

তাহেরা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাকালীন প্রশাসক ফেরদৌস জাহান নার্গিসের সভাপতিত্বে

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।   এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি  মোস্তফা সালাউজ্জামান ওপেল,লালমনিরহাট  জেলা বিএনপির উপদেষ্টা ও তাহের বিদ্যাপীঠের পরিচালক মণ্ডলীর সদস্য আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, উপজেলা বিএনপির সিঃযুগ্ন আহবায়ক সপিকার রহমান,পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক ওয়ালিউর রহমান সোহেল, লালমনিরহাট জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব অধ্যক্ষ শহীদুল্লাহ প্রধান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক  হানিফ উদ্দীন, তাহেরা     বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসান উল হাবীব,  লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, পাটগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক সিঃযুগ্ন আহবায়ক,  প্রেস ক্লাবের সাধারন  সম্পাদক ও তাহেরা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য এস আই সবুজ,   পৌর মহিলা দলের আহবায়ক ও তাহেরা বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটির সদস্য মোছাঃ সিদরাতুল মুনতাহা মিতু,  পৌর স্বেচ্ছাসেবক আহবায়ক মুশফিকুর রানা  সহ অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি ছিল আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে। শিশু শিক্ষার্থীরা নানা ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টে ছিল তুমুল প্রতিযোগিতা, যা অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তৈরি করে।

আগত অতিথিগণ আলোচনা সভায় অনুষ্ঠানের সফল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ ভাবে উল্লেখ করা হয় বিদ্যালয়ের নিয়মিত এসেম্বলি কার্যক্রম, যা ছিল অসাধারণ। অতিথিরা আরও বলেন, সকল শিক্ষার্থী অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রতিটি কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যা বিদ্যালয়ের একটি বড় অর্জন।

তারা বলেন, শুধুমাত্র লেখাপড়ার মাধ্যমে নয়, ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো অত্যন্ত জরুরি। এসব কার্যক্রম তাদের মেধা এবং সৃজনশীলতার বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

প্রধান অতিথি আলহাজ্ব ব্যারিস্টার হাসান রাজীব প্রধান  বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park