1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদ সদস্যের মতবিনিময়। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

পাঁচবিবিতে নব-নির্বাচিত সাংসদ সদস্যের মতবিনিময়।

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

ইদ্রিস আলী,পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধানগণের সাথে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সাংসদ মোঃ ফজলুর রহমান সাঈদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
২৫ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।
সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ স্ব স্ব দপ্তরের সমস্য গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
পরে প্রধান অতিথির বক্তব্যে জয়পুরহাট-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ পর্যায়ক্রমে সকল সমস্যার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, থানার (তদন্ত) কর্মকর্তা মোঃ ইমায়েদুল ইসলাম জাহেদী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বাগজানার ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক, আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী ও পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাস সহ অন্য সকল দপ্তর প্রধানগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park