1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবি পৌরসভার রাস্তার কাজের শুভ উদ্বোধন

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

 

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচমাথা টু রেলস্টেশন সড়কের ৫১০ মিটার রাস্তার পিচঢালা পাকা কাজের শুভ উদ্বোধন করা হয়েছে ।
আজ ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় পাঁচমাথা নামক সড়কে ফিতা কেটে এ কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা ছাত্রদলের সাবেক সংগঠনিক সম্পাদক উদীয়মান তরুণ নেতা শামীম হোসেন মন্ডল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী,উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল,বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম,কোষাধ্যক্ষ নাজিবুল্লাহ, পাঁচবিবি থানার সাব ইন্সপেক্টর সুশান্ত কুমার, পৌর প্রকৌশলী মোঃ মারুফ আহসান, কার্য সহকারী মোঃ মাহবুব আলম চৌধুরী, সার্ভেয়ার মোঃ শাহাদুল ইসলাম, নকশাকার মোঃ রায়হান কবীর, ঠিকাদারের প্রতিনিধি আব্দুল মান্নান মুন্না ও বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ আরো অনেকেই।
পাঁচবিবি পৌরসভার প্রকৌশলী মোঃ মারুফ আহসান জানান, পাঁচবিবি পৌরসভার গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচমাথা টু রেলস্টেশন সড়কের ৫১০ মিটার রাস্তার পিচঢালা পাকা কাজের প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৭ লক্ষ টাকা। প্রকল্পটি নির্মাণ করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেহের উদ্দিন ট্রেডার্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park