1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পাঁচবিবি থানা পরিদর্শনে জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার

আল আমিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ২৪৮ বার পঠিত

মোঃ আল আমিন, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের সীমান্তঘেঁষা পাঁচবিবি থানা পরিদর্শন করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোছা. আফরোজা আকতার চৌধুরী।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় তিনি থানার বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী পুলিশ সুপার আমির হামজা, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল হোসেনসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তারা।

পরিদর্শনকালে জেলা প্রশাসক থানার কার্যক্রমের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় তিনি পুলিশের দায়িত্বশীলতা, সেবার মান ও জনগণের প্রতি সহযোগিতামূলক মনোভাব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া থানার অবকাঠামোগত উন্নয়ন ও সেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেন।

জেলা প্রশাসকের এ পরিদর্শনে স্থানীয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুত্ব সহকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park