1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস, - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আগামীকাল জাতীয় প্রেসক্লাবে ১-১তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ প্রত্যাশীদের সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন শাহজাদপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিসপ্লে ও প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন। শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস, বাড়ল গ্রাম পুলিশের বেতন, মাসে মিলবে ১৫০ টাকা মোবাইল বিল জাতীয় দিবসের কর্মসূচি রেখে বান্দরবান ভ্রমণে শিক্ষা কর্মকর্তা, সঙ্গে ৩৫ শিক্ষক উল্লাপাড়ায় সমালোচনা ও ক্ষোভ, সরকারি অনুমোদন ও দায়িত্ব পালনের বিষয়টি তদন্তের দাবি টেকনাফের দুর্গম পাহাড়ে তিন মরদেহের খোঁজে অভিযান বিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

পাঁচবিবি উপজেলায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চেয়ারম্যান প্রার্থী আল আমিন বিশ্বাস,

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বিনধারায় দিনব্যাপী মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজসেবক, যুবদল নেতা ও আগামীতে চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন বিশ্বাস। বিনধারা ফুটবল একাডেমির উদ্যোগে এক দিনব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

টুর্নামেন্টে পাঁচবিবি, জয়পুরহাট, হাকিমপুরের হিলি ও গোবিন্দগঞ্জের কামদিয়া থেকে আসা মোট আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। দিনব্যাপী খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এ সময় বিনধারা ফুটবল একাডেমির সভাপতি আহাদ চৌধুরী কাঁকন বলেন, সন্ধ্যা হলেই এলাকার অনেক যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থী মাঠে খেলাধুলা না করে মোবাইল গেমসে ব্যস্ত হয়ে পড়ে। আবার কেউ কেউ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলার মাঠে ফিরিয়ে আনতেই আমাদের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিনধারা ফুটবল একাডেমির সম্পাদক সিরাজুল ইসলাম, নির্বাহী সদস্য রাজু আহমেদ, সজীব ইসলাম, মোস্তাকিম হোসেন, সাজুসহ বিভিন্ন দলের খেলোয়াড় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park