1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পল্লী বিদ্যুৎ ঠিকাদার কাছে চাঁদা দাবি অভিযোগে তিনজন আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

পল্লী বিদ্যুৎ ঠিকাদার কাছে চাঁদা দাবি অভিযোগে তিনজন আটক

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ চান্দিনা প্রধান কার্যালয় থেকে আটক করে, আটক কৃতরা হলো – চান্দিনা পৌরসভা এলাকার বেলাশহর গ্রামের মৃত মোহর আলীর ছেলে মো: ওয়ালি উল্লাহ, আরেক জন হলেন বেলাশহর গ্রামের মো: আলাউদ্দিন ও রমিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর,
চান্দিনা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা বনানী এলাকার ঠিকাদার প্রতিষ্ঠান ” আলীসা এন্টারপ্রাইজ ” কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর চান্দিনা অফিস হইতে বৈধ দরপত্রের মাধ্যমে বৈদ্যুতিক তার ও অন্যান্য সামগ্রিক ক্রয় করে, ২১ তারিখ রবিবার দুপুর দুইটার দিকে মালামাল পরিবহনের প্রস্তুতি চলাকালে, ঠিকাদার প্রতিষ্ঠানের ম্যানেজার মো: রেজাউল করিমের মোবাইলে ফোন করে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন মো: অলি উল্লাহ, তিনি বলেন চাঁদা না দিলে পরিবহন করতে দেওয়া হবে না, এসময় মালামাল নিতে হলে নির্দিষ্ট চাঁদার টাকা পরিশোধ করতে হবে বলে হুমকি দেওয়া হয়,
পরিস্থিতি বুঝে ঠিকাদারী প্রতিষ্ঠানের ম্যানেজার অলি উল্লাহ কে অফিসের স্টোর রুমে ডেকে আনেন, এ সময় অলিউল্লাহ ওর সাথে যোগ দেন অপর দুজন ব্যক্তি আলাউদ্দিন ও জাহাঙ্গীর, সেখানে চাঁদার টাকা আদায়ের জন্য একাধিকবার চাপ প্রয়োগ করেন, একপর্যায়ে প্রাণ নাশের হুমকি দেন, ঘটনার বিষয়টি তৎক্ষণিকভাবে স্থানীয় সেনা ক্যাম্পে অবহিত করলে যৌথবাহিনী অভিযান চালান, চান্দিনা ক্যাম্প কমান্ডার নেতৃত্বে অভিযান পরিচালনা কালে- তিনজনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করা হয়,
চান্দিনা অফিসারস ইনচার্জ (ওসি ) জাবেদুল উল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে তিনজন কে আটক করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park