1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পবিত্র মাহে রমজান উপলক্ষে শলুয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

পবিত্র মাহে রমজান উপলক্ষে শলুয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর চারঘাট উপ‌জেলার শলুয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় শলুয়া ডিগ্রী কলেজ মাঠে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫ টায় শলুয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জনাব মোঃ আব্দুল মতিন এর সঞ্চালনায় এবং আমীর জনাব মোঃ দুরুল হুদার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৬ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা অধ্যক্ষ মোঃ নাজমুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের সাংস্কৃতিক সম্পাদক জনাব মোঃ শোয়েব আলী, চারঘাট উপজেলা জামায়াতের আমীর জনাব মাস্টার মোঃ আবুল কালাম আজাদ, সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সুফেল রানা, মোঃ তরিকুল ইসলাম সহ শলুয়া ইউনিয়ন জামায়াতের সকল স্তরের নেতৃবৃন্দ।

অতিথিবৃন্দ যথাযথ সম্মানের সাথে রমাযানের সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়াপূর্ণ জীবন গঠনের আহ্বান জানান। ২০২৪ এর আগষ্ট বিপ্লবে দেশবাসী যেভাবে বুক চিতিয়ে জীবন দিয়ে দেশের সারভৌমত্ব রক্ষা করেছেন ঠিক তেমনিভাবে আগামীর বাংলাদেশে একটি কল্যাণকর ইসলামী রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার জন্যে প্রস্তুতি গ্রহণ করতে হবে।

অতিথিবৃন্দ বলেন, আপনারা ইসলামের সম্পদ কিন্তু আজকের সমাজ নেশা ও ব্যভিচারে লিপ্ত হয়ে তাদের সম্ভবনাময় তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে। এই পথহারা জনাতাকে সঠিক পথের দাওয়াত দানের মাধ্যমে আগামীতে ইসলামী আন্দোলনে কাজে লাগাতে হবে। সমাজের সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানের আহ্বান জানিয়ে ইফতার মাহফিলের সার্বিক সাফাল্য কামনা করেন এবং শলুয়া বাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park