1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ন্যায়ের লাল শপথ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

ন্যায়ের লাল শপথ

আসাদুজ্জামান খাঁন মুকুল
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

ন্যায়ের লাল শপথ

আসাদুজ্জামান খান মুকুল

এরা মানুষের সন্তান নয়-
কোনো মায়ের কোলের আর্শীবাদ হয়ে এরা জন্মায়নি,
এরা অন্ধগলির লালসা আর দম্ভের ঘিনঘিনে বিষে গড়া,
এদের রক্তে মিশে আছে নোংরা লোভের শিরা।
ওদের চোখে খুঁজি আলো পাই না,
পাই না করুণা, পাই না কোনো মানবিক দৃষ্টি।
দেখি কেবল, শিকার খুঁজে বেড়ানো হিংস্র হায়েনার ক্ষুধা!

এই হায়েনারাই আজ বাংলার মাটিতে সোহাগদের রক্ত ঝরায়,
যেন নরপশুরা মানুষের প্রাণ নিয়ে রঙের খেলায় মাতে।
কত সহজে টাকার লোভে ওরা পাথর ছুড়ে, বুক বিদীর্ণ করে,
কত সহজে নিজের সুনাম গলিয়ে দেয় নোংরা রাস্তার ড্রেনে।
আর আমরা তাকিয়ে থাকি ভীরু চোখে, স্তব্ধ ঠোঁটে।
কিন্তু না, আর নয়, আর নয় এই নীরবতা –
নীরবতার প্রাচীর চূর্ণ করে,গর্জে উঠুক প্রতিবাদের বজ্রধ্বনি!
“এরা কারো সন্তান নয়, এরা কার্তিকের কুকুরের বীর্যে জন্ম নেওয়া অভিশাপ!”

” এদের জন্য নয় কোন আদালত, ন্যায়ের মঞ্চে দাঁড়িয়ে সাজুক ফাঁসির মঞ্চ!”

এরা সমাজের বিভীষিকা !এদের হাত ভেঙে দাও, যারা মৃত লাশে পাথর ছুঁড়ে উল্লাসে মাতে।
এদের বুক চিরে দাও,
যাদের নিঃশ্বাসে ঘোরে চাঁদাবাজির নেশা।
আমি চাই, প্রতিটি শহরের প্রতিটি দেয়াল, কংক্রিটে লিখে দিক লাল অক্ষরে-
” এখানে খুনের রাজত্ব চলবে না, এখানে আছে ন্যায়ের সিংহাসন।”

যেন আগামী ভোরের সূর্য ওঠে শুধু মানুষের হাসিতে,
আর কোনো মায়ের হাহাকারে নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park