1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নৈতিকতা হারালেই দুর্নীতির বিস্তার ঘটে- ইউএনও রতন কুমার অধিকারী - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

নৈতিকতা হারালেই দুর্নীতির বিস্তার ঘটে- ইউএনও রতন কুমার অধিকারী

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালন করা হয়েছে।
দুপ্রক ও প্রশাসন আয়োজিত, দুদক সমন্বিত সিলেট জেলা অফিসের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ এর বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন নৈতিকতা হারালেই দুর্নীতির বিস্তার ঘটে। এর বিভিন্ন প্রকার রয়েছে। যাহা সমাজ, রাষ্ট্রের উন্নয়নে অন্তরায়। এসময় ইউএনও রতন কুমার অধিকারী স্বস্ব অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে সবাই কে আহ্বান করেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে প্রশাসন প্রাঙ্গনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১টায় শহীদ মিনার প্রাঙ্গনে বিশাল মানববন্ধন শেষে কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।দুপ্রক সভাপতি ইউসুফ কামালের সভাপতিত্বে সাঃ সম্পাদক আব্দুল মালিকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষিবিদ রায়হান পারভেজ রনি, গোয়াইনঘাট মডেল সঃ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমির উদ্দিন,প্রেসক্লাবের সাঃ সম্পাদক করিম মাহমুদ লিমন, রিপোর্টোর্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, উম্মুক্ত স্কাউটের মারুফ আহমদ। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আঃ হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা, যুবউন্নয়ন কর্মকর্তা, রিপোর্টার্স ক্লাবের সাঃ সম্পাদক ইমরান আহমদ। সভায় সরকারী,বেসরকারী,এনজিও কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ,স্থানীয়গন্যমান্যব্যাক্তিবর্গ,শিক্ষার্থী উপজেলা বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park