1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

নির্বাচনে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরুন : প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউস কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপসচিব) মোঃ আব্দুস সবুর।

প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ। আপনাদের মাধ্যমে সমাজ, দেশ ও দেশের বাইরের মানুষ তথ্য পেয়ে থাকে। তাই মানসম্মত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সাংবাদিক হিসেবে আপনাদের একান্তই কর্তব্য। আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি আরো জানান, সাংবাদিকগণ যাতে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের সকল সাধারণ ও উপনির্বাচনে নির্বিঘ্নে নির্বাচনী এলাকা ও ভোটকেন্দ্র হতে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারেন সেজন্য নির্বাচন কমিশন প্রয়োজনীয় সহায়তা প্রদান করে থাকে।

সভাপতি বক্তব্য বলেন,সাংবাদিকতা হচ্ছে এমন একটি পেশা যেখানে দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করতে হয়। আপনাদের একটি সংবাদ এর প্রতিক্রিয়া সারা দেশ এবং বিশ্বে তার প্রতিফলন সৃষ্টি হয়।আসন্ন নির্বাচনে সততা ও নৈতিকতা বজায় রেখে নির্বাচনী সংবাদ প্রচারণার মাধ্যমে দেশ ও দেশের মানুষকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আপনারা ভূমিকা রাখবেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য উপস্থাপনা করেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীরা আকরাম উদ্দীন আহম্মদ। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তথ্য অফিসের উপ-পরিচালক শেখ মো: শহিদুল ইসলামসহ ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park