1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিয়ন্ত্রণহীন ইজিবাইক-মিশুক: মহাসড়কে যানজট, দুর্ঘটনা আর বিশৃঙ্খলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

নিয়ন্ত্রণহীন ইজিবাইক-মিশুক: মহাসড়কে যানজট, দুর্ঘটনা আর বিশৃঙ্খলা

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর শহরসহ মহাসড়ক ও আঞ্চলিক সড়কজুড়ে অবাধে চলাচল করছে রেজিস্ট্রেশন ও রোড পারমিটবিহীন ইজিবাইক, অটোরিকশা ও মিশুক। বছরের পর বছর ধরে এই যানগুলো প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ‘আবেদিত’ বা ‘অনটেস্ট’ লেখা প্লেট লাগিয়ে চলছে দেদারসে।

প্রতিদিন পৌর শহরের প্রতিটি মোড়ে এসব তিন চাকার যান যত্রতত্র যাত্রী উঠানামা করছে। হঠাৎ ঘুরিয়ে নেওয়া, অতিরিক্ত গতি আর চালকদের অদক্ষতার কারণে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে যাত্রীদের প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা দিন দিন বাড়ছে।

বিরামপুর পৌরসভার লাইসেন্স পরিদর্শক খলিলুর রহমান ডাব্লিউ জানান, ২০২৪-২৫ অর্থবছরে ৫০ থেকে ৬০টি ইজিবাইক, দেড়শ মিশুক ও পাঁচ-দশটি রিকশা-ভ্যান লাইসেন্সের আওতায় এসেছে। ফি নির্ধারণ করা হয়েছে ইজিবাইক ৫০০ টাকা, মিশুক ৩০০ টাকা, রিকশা-ভ্যান ২০০ টাকা। তবে ২০২৫-২৬ অর্থবছরের জন্য এখনও লাইসেন্স কার্যক্রম শুরু হয়নি। এক হাজার নতুন প্লেট তৈরির প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়ক ও শহরের গুরুত্বপূর্ণ সড়কে অঘোষিত স্ট্যান্ড গড়ে ওঠায় যানজটের পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। প্রশিক্ষণবিহীন এমনকি নেশাগ্রস্ত কিছু চালক ভাড়া নিয়ে ইজিবাইক চালাচ্ছে। ফলে চুরি, ছিনতাই ও নিত্য অভিযোগে অতিষ্ঠ যাত্রীরা।

বিরামপুর উপজেলা ও পৌর শহর দিনাজপুর-৬ আসনের প্রাণকেন্দ্র হওয়ায় এখানে পার্শ্ববর্তী উপজেলা ফুলবাড়ী, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত সহজ। ফলে প্রতিদিন বিরামপুর কলেজ বাজার থেকে কলাবাগান মোড় পর্যন্ত মহাসড়কে প্রায় সহস্রাধিক ইজিবাইক, মিশুক, রিকশা ও ভ্যানের সমাগম হয়। এর ফলে বিরামপুর ঢাকা মোড়ে প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ছোটখাটো দুর্ঘটনা ঘটতেই থাকে। এছাড়া ঢাকা মোড় থেকে নবাবগঞ্জ রোড রেলগেট পর্যন্ত পুরো সড়কই এখন এসব তিন চাকার যানবাহনের দখলে।

এ বিষয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিরামপুর উপজেলা অটো বাইক ও অটো টেম্পু শ্রমিক মালিক সমবায় সমিতির সভাপতি শাহ আলম মণ্ডল বলেন, পৌরসভার চেয়ে ইউনিয়ন পর্যায়ে এই যানবাহনের সংখ্যা অনেক বেশি। পৌর এলাকায় কোনো ধরনের স্ট্যান্ড নেই, আবার চালক-মালিকদের জন্যও তেমন কোনো সুযোগ-সুবিধা নেই। এজন্য অনেকেই রেজিস্ট্রেশন করতে আগ্রহ দেখান না। যদি কর্তৃপক্ষ স্ট্যান্ড, ন্যূনতম সুযোগ-সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা করে তবে চালক-মালিকরা অবশ্যই রেজিস্ট্রেশনের আওতায় আসতে আগ্রহী হবেন।

সচেতন মহল মনে করছে, উপজেলা ও পৌর প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অবৈধভাবে চলাচলকারী যানবাহনগুলোকে নির্দিষ্ট নিয়মে নিবন্ধনের আওতায় এনে ন্যূনতম প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা যেমন কমবে, তেমনি নিরাপদ সড়ক ব্যবস্থাও নিশ্চিত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park