1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নান্দাইলে পৌর ও ওয়ার্ড জামায়াতের কাউন্সিল সম্পন্ন: মেয়র ও কাউন্সিলরের নির্বাচনী মাঠ গোছাতে সরব নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

নান্দাইলে পৌর ও ওয়ার্ড জামায়াতের কাউন্সিল সম্পন্ন: মেয়র ও কাউন্সিলরের নির্বাচনী মাঠ গোছাতে সরব নেতৃবৃন্দ

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত

শামছুল হুদা, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: আসন্ন পৌরসভা ও ওয়ার্ড নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নান্দাইল পৌর শাখা। এরই ধারাবাহিকতায় নান্দাইল পৌরসভা ও বিভিন্ন ওয়ার্ড জামায়াতের কাউন্সিল এবং নির্বাচনী প্রস্তুতি সভা আজ ৩রা এপ্রিল নতুন বাজার এক অধিবেশনে সফলভাবে সম্পন্ন হয়েছে।
​সভায় তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।অধিবেশনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কর্মীদের গোপন ভোটের ভিত্তিতে পৌরসভা মেয়র ও ওয়ার্ড কাউন্সিলরের প্রার্থী নির্বাচিত করা হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আব্দুল বাতেন ফকির, প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াতে ইসলামির নান্দাইল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি মো: হাবিবুর রহমান হাবিব। কাউন্সিলে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা জামায়াতে বায়তুল মাল সম্পাদক খাইরুর রহমান। এছাড়াও অধিবেশনে ময়মনসিংহ জেলার সাবেক শিবির সভাপতি মাহবুব আকন্দ, জেলা শিবিরের বর্তমান সভাপতি শফিকুল ইসলাম হামিম, উপজেলা যুব জামায়াতের সভাপতি আরিফ খান সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “আসন্ন পৌরসভা ও ওয়ার্ড নির্বাচনে জামায়াতে ইসলামী একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মাঠে থাকবে। আমরা কেবল ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবা ও অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশ নিচ্ছি।” নেতাকর্মীদের এখন থেকেই প্রতিটি পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। নেতৃবৃন্দ আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে জামায়াতের কর্মীরা অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে। যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে নির্বাচনী ময়দানে সক্রিয় থাকতে এবং ভোটারদের আস্থা অর্জনে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার আহ্বান জানানো হয়। ​সভায় নান্দাইল পৌর জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি এবং বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অধিবেশনের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park