1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাজিরপুরে ভেজাল শিশুখাদ্য তৈরি কারখানা উদ্ধার ও গ্রেফতার ২। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

নাজিরপুরে ভেজাল শিশুখাদ্য তৈরি কারখানা উদ্ধার ও গ্রেফতার ২।

মো:মেহেদী হাসান পিরোজপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১০৯ বার পঠিত

মো:মেহেদী হাসান
পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের নাজিরপুরে একটি বাড়িতে বসে বিভিন্ন রং এবং কেমিক্যাল দিয়ে শিশুদের খাবার তৈরি ও বিভিন্ন অনুমোদনবিহীন মোড়কে পণ্য তৈরি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রি করে আসছিল। এমন অপরাধে নামবিহীন এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ও প্রতিষ্ঠানটির দুই মালিককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং কারখানাটি সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ মার্চ) সকালে শ্রীরামকাঠী ইউনিয়নের বন্দর বাজার পাশে একটি বাড়িতে পিরোজপুর জেলা জাতীয় গোয়েন্দা সংস্থা শাখা (এনএসআই) গোপন সংবাদের ভিত্তিতে ওই কারখানায় অভিযান চালায়।

অভিযানে সত্যতা পেয়ে উপজেলা প্রশাসনকে জানালে তারা একটি টিম নিয়ে ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি।
এ সময় নামবিহীন ওই কারখানাকে সিলগালা করে ১ লাখ টাকা জরিমানা এবং দুই মালিক মো. মিরাজ হাওলাদার (৩৫) ও তার ভাই মো. রাব্বি হাওলাদারকে (২২) দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আটকরা উপজেলার শ্রীরামকাঠী গ্রামের মো. জয়নাল হাওলাদারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি জানান, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মালামাল তৈরির অপরাধে দুজনকে গ্রেপ্তার করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park