1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

মো সালাউদ্দীন - পঞ্চগড় প্রতিনিধি 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

মো সালাউদ্দীন – পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গত বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল ৫ টার দিকে শিশু কল্যাণীর( ছদ্মনাম)বাবা-মা ও ভাই বাড়িতে অনুপস্থিত ছিলেন। এ সময় শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগ নিয়ে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়সংলগ্ন খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এদিকে কাজের শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় বাসিন্দা মঙ্গলী রানী ধস্তাধস্তি ও গোঙানির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তাকে দেখতে পেয়ে অভিযুক্ত খগেশ্বর পালিয়ে যান। পরবর্তীতে মঙ্গলী রানী ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে তার বাড়িতে পৌঁছে দেন। 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শারীরিক পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযুক্তকে রাতেই গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park