1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান

দেবিদ্বারে সাংবাদিকের উপর সন্ত্রাসীদের হামলা

আরিফুল ইসলাম পাঠান
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

আরিফুল ইসলাম পাঠান, মুরাদনগর

কুমিল্লার দেবীদ্বারে সংবাদ সংগ্রহে গিয়ে ৮ জন সাংবাদিক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এতে ৮ সাংবাদিকসহ মোট ১২ জন আহত হয়েছেন। হামলাকারীরা সাংবাদিকদের মোবাইল, ক্যামেরা ও নগদ অর্থ ছিনিয়ে নেয়।আহত সাংবাদিকরা হলেন—পারভেজ সরকার (দৈনিক দিনকাল),নেছার উদ্দিন (এশিয়ান টিভি),সোহরাব হোসেন (দৈনিক আজকের কুমিল্লা),মো. আনোয়ার হোসেন (দৈনিক ডাক প্রতিদিন),আবু বক্কর ছিদ্দিক (দৈনিক আমার দেশ),জহিরুল ইসলাম মারুফ (দৈনিক কালবেলা),মো. শাহজালাল (দৈনিক ভোরের দর্পণ),সাইফুল ইসলাম সজিব (এটিএন এমসিএল নিউজ)।এছাড়াও সাংবাদিক সোহরাব হোসেনের বাবা মো. জাকির হোসেন (৫০) –এর মাথা ফাটিয়ে দেওয়া হয়, মা নার্গিস বেগম (৪২), স্ত্রী বৃষ্টি আক্তার (২০) মারাত্মক আহত হন এবং ছোট বোন রুমি আক্তার (১৮)-এর হাত ভেঙে দেওয়া হয়।বিরোধের পেছনের প্রেক্ষাপট:স্থানীয়রা জানান, দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের উটখাড়া মাজারের খাদেম মৃত আব্দুল খালেক ফকিরের স্ত্রী কমলা খাতুনের পরিবারের সঙ্গে প্রতিবেশী সাহেব বাড়ির শাহজাহান পরিবারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে কমলা খাতুনের বাড়িতে একাধিকবার হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এসব নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও সমস্যার সমাধান হয়নি। ইতোমধ্যে তিনটি মামলা দায়ের করা হয়েছে, যেগুলো তদন্তাধীন রয়েছে।সবশেষ, ৯ সেপ্টেম্বর শাহজাহানের পরিবার কমলা খাতুনের বাড়ির ৫০ বছরের পুরোনো চলাচলের একমাত্র রাস্তাটি পাকা দেয়াল নির্মাণ করে বন্ধ করে দেয়। এ বিষয়ে সাংবাদিক সোহরাব হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও দেবীদ্বার থানার ওসির বরাবরে লিখিত অভিযোগ দেন। তদন্ত শেষে দেবীদ্বার থানার এসআই আলমগীর হোসেন স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়াকে বিষয়টির মীমাংসার দায়িত্ব দেন।সালিশের দিন হামলা:২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সালিশের আয়োজন করা হয় এলাহাবাদ পূর্বপাড়া (উটখাড়া) প্রাথমিক বিদ্যালয়ের সামনে। সাংবাদিকরা ওই সালিশ কভার করতে গিয়ে পাশের হাকিম মিয়ার চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন। ঠিক তখনই শাহজাহান (৪৫), জসিম উদ্দিন (৩০), সাগর (২৫), মজলু (৩০), বিল্লাল (২৭) সহ প্রায় ২৫-৩০ জনের একদল দুর্বৃত্ত সেখানে গিয়ে অতর্কিত হামলা চালায়। সাংবাদিকদের কিছু জিজ্ঞেস করার সুযোগ না দিয়েই তাদের বেধড়ক মারধর করে এবং মোবাইল, ক্যামেরা, নগদ অর্থ ছিনিয়ে নেয়।আহতদের চিকিৎসা:গুরুতর আহত পারভেজ সরকার, নেছার উদ্দিন, সোহরাব হোসেন, মো. আনোয়ার হোসেনসহ সোহরাবের পরিবারের আহত সদস্যদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ভুক্তভোগীদের বক্তব্য:দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আবু বক্কর ছিদ্দিক বলেন,> “আমাদের সহকর্মী সোহরাব হোসেনের পরিবার প্রায় এক মাস ধরে জিম্মি অবস্থায় আছে। আমরা ৮ জন সাংবাদিক সরেজমিনে পরিস্থিতি দেখতে গিয়েছিলাম। সালিশস্থল থেকে মাত্র ২০০ গজ দূরে চায়ের দোকানে অবস্থান করছিলাম। হঠাৎ করে ২৫-৩০ জন হামলা চালিয়ে আমাদের মারধর করে এবং মূল্যবান সরঞ্জাম ছিনিয়ে নেয়।”প্রশাসনের বক্তব্য:স্থানীয় ইউপি সদস্য লিটন মিয়া বলেন, “মাজারের খাদেম কমলা খাতুনের বাড়ির রাস্তাটি প্রতিপক্ষের লোকজন বন্ধ করে দেওয়ায় বিষয়টি মীমাংসার জন্য সালিশ ডাকেছিলাম। তবে সালিশ শুরুর আগেই হামলার ঘটনা ঘটে। আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাংবাদিকদের রক্ষা করার চেষ্টা করেছি।”দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাঈনুদ্দিন বলেন,

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park