1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক সেবনকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

দুর্গাপুরে সেনাবাহিনীর অভিযানে মাদক সেবনকারী আটক

তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৭৯ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম প্রতিনিধি
দুর্গাপুর (নেত্রকোনা)
দুর্গাপুরে মাদক ও চোরাচালান নিয়ে অভিযান চলাকালিন সময়ে মো. মোস্তফা (৩৫) নামে এক মাদক সেবনকারীকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার (৮ মার্চ) দুপুরে কানিয়াইল আবাসন প্রকল্প এলাকা থেকে তাকে আটক করা হয়। মোস্তফা উপজেলার ধানশিরা এলাকার মতিউর রহমানের ছেলে।

সেনাবাহিনী সুত্রে জানা গেছে, কানিয়াইল এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হচ্ছে গোয়েন্দা মাঠকর্মীদের এমন গোপন সংবাদের ভিত্তিতে, সেনা ক্যাম্প অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার এর নেতৃত্বে বিরিশিরি ইউনিয়নের কানিয়াইল আশ্রয়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করা হয়। সেনাবাহিনীর অভিযান টের পেয়ে অন্যরা তাৎক্ষনিক ওই এলাকা থেকে সটকে পরে। পরবর্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মো. মোস্তফাকে দশ দিনের জেল সহ অর্থদন্ড প্রদান করে দুর্গাপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এ বিষয়ে অধিনায়ক ক্যাপ্টেন তানভীর শাহরিয়ার সাংবাদিকদের জানান, আমাদের নিজস্ব গোয়েন্দা সদস্যদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় একজন কে আটক করতে পেরেছি। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে। মাদক ও চোরাচালান বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাভিদ রেওয়ানুল কবীর বলেন, সেনাবাহিনী কর্তৃক মাদক সেবনকারী কে আটক করা হয়েছে সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে মো. মোস্তফা কে দশ দিনের কারাদন্ড ও সামান্য অর্থ দন্ড দিয়ে আসামীকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park