1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে এই প্রথম কুরআনের আলো হিজুল কোরআন হামদ ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

দুর্গাপুরে এই প্রথম কুরআনের আলো হিজুল কোরআন হামদ ও আজান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়

তরিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধ

নেত্রকোণার দুর্গাপুরে শুরু হয়েছে কুরআনের আলো হিফজুল কুরআন হামদ-নাত ও আজান প্রতিযোগিতা ২০২৫।

সোমবার সকাল ১০টায় দুর্গাপুর অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে ও দলটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের সার্বিক ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়েছে।

দুর্গাপুরে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজিত এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ইসলামী সংস্কৃতি চর্চার আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা। এমন আয়োজন করায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার দাবি তাদের।

এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে রয়েছেন – হামদ-নাত,আজান : শাইখুল হাদিস ইবরাহিম হাসান,মুফতি হাবিবুর রহমান, মুফতি অলি উল্লাহ,মাওলানা ইমরান হোসাইন,মুফতি মজিবুর রহমান,হাফেজ মো: মাসুদ

অনুষ্ঠান উপস্থাপনা করেন মুফতি সাব্বির আহমাদ এবং হাফেজ আব্দুল্লাহ আল মারুফ।

হাফেজ মাওলানা অলিউল্লাহ বলেন,পবিত্র মাহে রমজানে দুর্গাপুরে এই আয়োজন ঘিরে প্রতিযোগীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করছি। তারা খুব আনন্দ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। ইসলামের প্রসারে ও ছাত্রদের মেধা বিকাশে এমন আয়োজন করায় আমরা আলেম ওলামা সমাজের পক্ষ থেকে আয়োজকদের ধন্যবাদ জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park