1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরের রামসাগরে জেলা প্রশাসকের অভিযানে জাল ও মাছ জব্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দিনাজপুরের রামসাগরে জেলা প্রশাসকের অভিযানে জাল ও মাছ জব্দ

দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পঠিত

 

দিনাজপুর প্রতিনিধি:
ঐতিহাসিক রামসাগরে রাতের আঁধারে অবৈধভাবে মাছ ধরার জন্য পাতা হয়েছিল বিশাল জাল। জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জালসহ ধরা পড়ে মাছও জব্দ করা হয়। পরে অভিযানে উদ্ধার করা জাল ধ্বংস করে ফেলা হয়।

এ সময় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন—

> “চোরা মাল চৌদ্দ আনা, হয় না তা ষোল আনা।
চুরি আর ঘুষ দুই ভাই, এসব টাকায় বরকত নাই।
চুরি আর ঘুষের ভয়াল গ্রাস, মোর সন্তানের সর্বনাশ।
চুরি আর ঘুষে অন্তর ফাঁকা, চলো থামাই অন্যায়ের চাকা।”

 

তিনি আরও জানান, রামসাগরের সম্পদ ও পরিবেশ রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাছ ধরার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুরে অবস্থিত ঐতিহাসিক রামসাগর দেশের অন্যতম বৃহৎ কৃত্রিম দিঘি। প্রায় ১,০৭৯ ফুট লম্বা ও ৩৬০ ফুট প্রশস্ত এই দিঘি রাজা রামনাথের উদ্যোগে আঠারো শতকে খনন করা হয়েছিল। প্রায় ২০ একরেরও বেশি জলাশয়জুড়ে বিস্তৃত রামসাগর এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান।

স্থানীয়রা জানান, প্রায়ই অসাধু চক্র রাতের আঁধারে জাল পেতে মাছ ধরার চেষ্টা চালায়। জেলা প্রশাসনের এ ধরনের অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park