1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসচক্রের তিন সদস্য গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসচক্রের তিন সদস্য গ্রেফতার

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ খাদ্য অধিদপ্তরের উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে উত্তর সরবরাহের অভিযোগে দিনাজপুর জেলা পুলিশ বিশেষ অভিযানে সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। 

শনিবার (২৫ অক্টোবর) দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। শহরের কেরী মেমোরিয়াল হাইস্কুল পরীক্ষা কেন্দ্রে পুলিশের অভিযানে প্রথমে পরীক্ষার্থী কৃষ্ণকান্ত রায় (২৯)-কে আটক করা হয়।সে দিনাজপুর জেলার বিরল উপজেলার পূর্ব বাঞ্ছারামপুর গ্রামের আশুতোষ রায়ের ছেলে।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কেন্দ্র প্রধানের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কানে দুটি ব্লুটুথ ইয়ারডিভাইস এবং পোশাকে বিশেষভাবে লুকানো ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর সদর থানা এলাকার ফকিরপাড়ার স্বপ্নচূড়া ছাত্রাবাসে অভিযান চালিয়ে চক্রের আরও এক সদস্য মামুন (৩৫)-কে আটক করে পুলিশ।সে দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার পোষ-কৃষ্ণ চন্দ্রপুর এবং বর্তমানে কোতয়ালী থানার ফকিরপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে। এসময় তার কাছ থেকে দুইটি স্মার্টফোন, পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন রঙের বিশেষভাবে প্রস্তুত করা সেন্ড্রো গেঞ্জি, উপ-খাদ্য পরিদর্শক পদের ২৪টি প্রবেশপত্রের কপি এবং স্বাক্ষরিত ১০টি নন-জুডিশিয়াল স্ট্যাম্পসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরবর্তীতে মামুনের স্বীকারোক্তির ভিত্তিতে দুপুর ২টা ১৫ মিনিটে গোড় এ শহীদ ময়দান এলাকা থেকে চক্রের অপর সদস্য হর সুন্দর রায় সবুজ (৩৯)-কে গ্রেফতার করা হয়। সে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার পশ্চিম সাইবারা গ্রামের করলাকান্ত রায়ের ছেলে। তার কাছ থেকেও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা পুলিশের কাছে স্বীকার করেছে, তারা পরীক্ষার প্রশ্ন সংগ্রহ করে উত্তর তৈরি করে ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করত। পরীক্ষার আগেই পরীক্ষার্থীর সঙ্গে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে লিখিত চুক্তি সম্পাদন করে বিকাশ, নগদ, রকেট ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিত তারা।

এ ঘটনায় পলাতক আসামি ও চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে দিনাজপুর জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন বলেন, পরীক্ষার স্বচ্ছতা নষ্টকারী কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা রক্ষায় দিনাজপুর জেলা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park