1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনা প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন (ওয়াই সি এস) ও আপডেট চুয়াডাঙ্গা টিম: প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন

দর্শনা প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন (ওয়াই সি এস) ও আপডেট চুয়াডাঙ্গা টিম: প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি,
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১২২ বার পঠিত

আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় প্রতিবন্ধী স্কুল পরিদর্শন করলেন ইয়ুথ এ্যান্ড চাইলড সিকিউরিটি (YCS) ও আপডেট চুয়াডাঙ্গা টিম।

 

আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় দর্শনা পৌরসভার বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয় পরিদর্শন করেন, ১০ সদস্যর একটি টিম।

 

উক্ত পরিদর্শনে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন, দর্শনা পৌরসভা বিশেষ শিক্ষা প্রতিবন্ধীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আক্তার। এসময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তারা বেড়ে ওঠার সকল সুযোগ সুবিধা পেলে প্রতিবন্ধী শিশুরাও দেশ ও সমাজের সম্পদে পরিণত হতে পারবে। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের শিক্ষিত ও প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী দক্ষ করে গড়ে তুললে তারাও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

 

২০১৪ সালে একযোগে সারাদেশে প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করতে সমাজসেবা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশেষ শিক্ষা (প্রতিবন্ধী) বিদ্যালয় সারা দেশে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ২৩ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত ২৭৯ জন শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়টি এগিয়ে চলছে।

 

অতিথিদের আগমনে বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। এরপর অতিথিদয় ক্লাসরুমের কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেন। বিদ্যালয়ের বিভিন্ন অগ্রগতি, সুফল ও সমস্যার কথা শোনেন এবং বিদ্যালয়ের সমস্যা গুলো সমাধানের আশ্বাস দেন।

 

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিএনপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট এর প্রতিনিধি দর্শনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবিব মামুন।

 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আপডেট চুয়াডাঙ্গা এর জেলা কমিটির আহ্বায়ক সাব্বির হাসান, ইয়ুথ এ্যান্ড চাইলড সিকিউরিটি (YCS) এর জেলা কমিটির সহ-সভাপতি তাসলিম আল মাহমুদ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদের, ক্যাশিয়ার নাঈম হাসান।

 

“শিক্ষা শিক্ষা শিক্ষা চাই, শিক্ষার কোন বয়স নাই, শিক্ষা ছাড়া গতি নাই” এই স্লোগানকে সামনে রেখে স্বপ্ন ছোঁয়া পলাশ সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালনায় এই বিদ্যালয়টি হাঁটি হাঁটি পা পা করে সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের নিয়ে এগিয়ে চলেছে সুদৃঢ় পথ। এই প্রতিষ্ঠানের একঝাঁক নবীন-প্রবীন শিক্ষক এবং শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে দুর্বার।

 

এসময় আরও উপস্থিত ছিলেন, দর্শনা পৌর বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা শাহিনুর আক্তার, সহকারী শিক্ষক- হাফিজুর রহমান, নাসরিন নাহার, হাবিবুর রহমান, শিলা খাতুন, রেনী খাতুন, সিমা যে পারভীন, সারা খাতুন, আকলিমা খাতুন, শিক্ষা সহায়ক- নাজমা জামান, রুপালি খাতুন, ইকলাচ উদ্দিন, নৈশ প্রহরী শ্রী সুফল বিশ্বাস সহ অভিভাবক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।##

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park