
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ বিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদের দিকনির্দেশনায় ঢাকা-বিরিশিরি-লেঙ্গুড়া গামী মামনি এন্টারপ্রাইজ থেকে অদ্য ০৯/০৪/২০২৫ তারিখ রাত ০২.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা – ময়মনসিংহ মহাসড়কে নিগার জামান ফিলিং ষ্টেশন ( পেট্রোল পাম্প) এর সামনে পাকা রাস্তায় চেকপোষ্ট করে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত লেঙ্গুরা হতে ঢাকাগামী মা মনি এন্টারপ্রাইজ বাস যাহার

রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব ১৩-১০৬৬ বাসটি থামানো হয়। বাসটি চেক করাকালীন বাসের ড্রাইভার, সুপারভাইজার, হেলপারদের দেয়া তথ্যমতে বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকা রাখার জায়গায় সুকৌশলে ০৩ টি ছোট চটের বস্তার ভিতর ভারতীয় নিষিদ্ধ ৬৩ (তেষট্টি) বোতল মদ উদ্ধার করা হয়। যাহা ড্রাইভার,হেলপার, সুপারভাইজার এই ০৩ জনের দেখানোমতে এবং তাহাদের নিজ হাতে বাহির করে দেন। বাস, উদ্ধারকৃত ভারতীয় মদের বোতল ৬৩ টি এবং ড্রাইভার, সুপারভাইজার, হেলপারদের থানায় নিয়ে এসে এজাহার দায়ের করিলে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।