1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার : সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া পুলিশের জালে - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

তিতাসে বৈষম্যবিরোধী মামলাসহ, একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার : সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া পুলিশের জালে

সঞ্জয় চন্দ্র দাস তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ৩৫৯ বার পঠিত

 

তিতাস উপজেলার শাহাপুর গ্রামের, মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া (৫৩) অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন। বৈষম্যবিরোধী মামলার ২৮ নম্বর এজাহারনামীয় আসামী এবং ৩টি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এই পলাতক ফারুক কে তিতাস থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।

রবিবার (০৪ মে) রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে তিতাস থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারকৃত মোঃ ফারুক মিয়ার পিতার নাম আনু মিয়া চেয়ারম্যান এবং বাড়ি শাহপুর (চেয়ারম্যান বাড়ি), তিতাস থানার অন্তর্গত।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আইনে একটি গুরুত্বপূর্ণ মামলা ছাড়াও তিনটি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সর্বমোট ৯টি মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা তাকে দীর্ঘদিন ধরে পলাতক আসামী হিসেবে চিহ্নিত করে রেখেছিল।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আইনের চোখ ফাঁকি দিয়ে কেউ বেশি দিন পালিয়ে থাকতে পারে না। আমরা ধারাবাহিকভাবে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি।”

সাবেক এই চেয়ারম্যানের গ্রেফতারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park