1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে দুই কন্যা সন্তানসহ বাবার বিষপান, দুই কন্যার মৃত্যু। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

তিতাসে দুই কন্যা সন্তানসহ বাবার বিষপান, দুই কন্যার মৃত্যু।

সঞ্জয় চন্দ্র দাস,তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২১৮ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস,তিতাস (কুমিল্লা)প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাসে বাকপ্রতিবন্ধী দুই শিশুকন্যাকে বিষ খাইয়ে হত্যার পর বাবাও বিষপান করেছেন।

সোমবার সকালে উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত ও নিহতরা হলেন ওই গ্রামের মুকবুল হোসেনের ছেলে মনু মিয়া (৩২) ও তার দুই মেয়ে মনিরা আক্তার (১০) ও আল ফাতেহা (৬)। আহত অবস্থায় মনু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত শিশুদের দাদা মুকবুল হোসেন বলেন, আমার ছেলে বোবা, দুই নাতিনও বোবা। বোবা মেয়েদের কীভাবে বিয়ে দেবে এ নিয়ে ছেলে প্রায় সময়ই ইশারায় বলতো, আমি মরে যাবো। আবার এলাকায় অনেকেই তাকে মশকরা করতো- “তুই বোবা, তোর মেয়েরাও বোবা, তুই তাদের বিয়ে দিবি কীভাবে?”

এই অভিমানেই ও রাগে আজ সকাল ৭টার দিকে ঘরের দরজা বন্ধ করে মনু মিয়া দুই মেয়ে মনিরা ও ফাতেহাকে বিষপান করিয়ে নিজেও বিষ খান। পরে তাদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরফরাজ আহমেদ খান বলেন, শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। শিশুদের বাবা মনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ জানান, বাকপ্রতিবন্ধী দুই মেয়েসহ বাবা মনু মিয়া কীটনাশক পান করেছে। এতে দুই শিশুকন্যা মারা গেছে। নিহত দুই শিশুকে থানায় আনা হয়েছে। মনু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park