1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঢাকাস্থ পিরোজপুর বাসীর আয়োজনে বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঢাকাস্থ পিরোজপুর বাসীর আয়োজনে বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

জেলা প্রতিনিধি, পিরোজপুর
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭১ বার পঠিত

জেলা প্রতিনিধি, পিরোজপুর
ঢাকায় বসবাসকারী পিরোজপুর জেলার ১ সংসদীয় আসনের সর্বস্তরের বিএনপি’র নেতাকর্মী এবং সাধারণ মানুষকে নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত।

ঢাকার রমনা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনের দ্বিতীয় তলায় ১৬ জানুয়ারী রোজ শুক্রবার বিকাল তিনটায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় ঢাকায় বসবাসকারী কয়েকশ মানুষ অংশগ্রহণ করে তারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন- আপনারা মন খুলে দোয়া করবেন বাংলাদেশের ঐক্যের প্রতীক বিশ্বের মানচিত্রে কখনোই যে নামটি মুছে যাবে না তা হলো খালেদা জিয়া। পিরোজপুরবাসীকে উদ্দেশ্য করে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন আরও বলেন- আমারও একটি প্লান আছে তিনটি জিনিসের উপর কাজ করতে চাই কর্মসংস্থান,শিক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশন এর পরিচালক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃরেজা পাহলভী মাসুম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানা জেসমিন জুঁই,কেন্দ্রীয় ক্রীড়াদলের সদস্য মো:লিটন খান, ঢাকা দক্ষিণ যুবদল নেতা ফাইজুল আকন, পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান,হাতিরঝিল থানা সেচ্ছাসেবক দল নেতা মো:এবাদুল বেপারী,সরকারী তিতুমীর কলেজ ছাত্রদলএর যুগ্মআহ্বায়ক ওয়ালিউল্লাহ টিটু সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পিরোজপুর জেলার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park