1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়-এর ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল।

আফাজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পঠিত

আফাজ উদ্দিন

সিলেট জেলা প্রতিনিধি,

সিলেটের গোয়াইনঘাটে ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুখলেছুর রহমানের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিএনপির সভাপতি,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি সাইদুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য দেন,১১নং মধ্য জাফলং ইউনিয়নের বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন,রাধানগর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক,১১ নং মধ্য জাফলং ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক,ডাঃ নূর মোহাম্মদ খান,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক অভিভাবক প্রতিনিধি ডাঃ হেলাল উদ্দিন,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক অভিভাবক প্রতিনিধি হাফিজ ক্বারী নুর মোহাম্মদ,ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কামরুল হাসান,১১ নং মধ্য জাফলং ইউনিয়নের ছাত্রদলের সভাপতি কামরুল হাসান সহ আরো অনেকেই,
তাছাড়া পরীক্ষার্থীদের মাঝে সকলের নিকট দোয়া চেয়ে বিদায়ী ও বেদনাদায়ক বক্তব্য প্রদান করেন অত্র বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,
ডাঃ ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি চাঁন মোহাম্মদ খান, অত্র এলাকার প্রবীণ মুরুব্বি মিলন মিয়া,১১ নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ ৯ নং ওয়ার্ড সদস্য নওয়াব আলী,মোস্তফা মিয়া,আনোয়ার স্যার,জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আলীম উদ্দিন,মন্তাজ আলী সহ প্রমুখ,

মিলাদ ও দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ও সর্বশেষ মোনাজাত পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হাসনাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park