1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবির শ্বাসরুদ্ধকর অভিযান ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টেকনাফে বিজিবির শ্বাসরুদ্ধকর অভিযান ২০ হাজার ইয়াবাসহ এক পাচারকারী আটক

শাহিন আলম টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ২০৪ বার পঠিত

শাহিন আলম, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে আবারও বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোরে খানকার ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার এবং সংঘবদ্ধ মাদক চক্রের এক সদস্যকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।

বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—স্থানীয় নুর ফয়েজের বাড়িটি দীর্ঘদিন ধরে মাদক মজুদকেন্দ্র হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি-র নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল এবং K-9 ইউনিটের নারকটিক্স সনাক্তকারী কুকুর “চেরী” ভোর ০৪০০ ঘটিকায় বাড়িটি ঘিরে ফেলে।

দীর্ঘ তল্লাশির পর বাড়ির ছাদের একটি গোপন কুঠুরি থেকে বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক নুর ফয়েজ (৩২)-কে আটক করা হয়। তবে মাদক চক্রের মূল সদস্য মোহাম্মদ শফিকসহ অজ্ঞাত আরও ১/২ জন পালিয়ে যায়। তাদের গ্রেফতারে বিজিবির অভিযান চলছে।

ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি চাপাতি জব্দ করা হয়।

অভিযান সম্পর্কে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে। মাদক ও মানবপাচারকারীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না।”

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park