1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ পাচারকারী আটক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ​দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত: সৎ নেতৃত্বের মাধ্যমেই ন্যায়ভিত্তিক সমাজ গঠন সম্ভব। দিরাই জারুলিয়া গ্রামে ১৪টি বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই,আনুমানিক ৪/৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে ১ লাখ ইয়াবাসহ পাচারকারী আটক

শাহিন আলম টেকনাফ //
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১২৭ বার পঠিত

 শাহিন আলম টেকনাফ //

 

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদক পাচার দমনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযান। আজ ২৩ নভেম্বর ২০২৫ ভোররাতে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে বিশেষ অভিযানে ১,০০,০০০ ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। বিজিবির প্রযুক্তি-সক্ষম নজরদারিতে গভীর সাগর দিয়ে আসা একটি নৌযানের সন্দেহজনক গতিবিধি শনাক্ত হলে বিজিবি ও র‌্যাবের যৌথ টহল দল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া এলাকায় অবস্থান নিয়ে ঘেরাও অভিযান চালায়। নৌযান তীরে ভিড়লে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্তান্তরের চেষ্টা চালায়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দুইজন পাচারকারী নৌযান নিয়ে সাগরে পালিয়ে গেলেও একজনকে ১ লাখ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি, হোসেন আহমেদ (৩৫), প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, মায়ানমারভিত্তিক মাদক সরবরাহকারীদের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন সময় বাংলাদেশের ভেতরে পাচার করত। উদ্ধারকৃত ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ আটক আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানের এই সফলতা আবারও প্রমাণ করেছে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে অটল। সীমান্তের প্রতিটি ইঞ্চি সুরক্ষায় আমাদের অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park