1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টাঙ্গাইলে বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

টাঙ্গাইলে বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ বার পঠিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপার্টার:
টাঙ্গাইল শহরের সন্তষস্থ মাদারখোলা এলাকায় বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) জিয়া স্মৃতি পাঠাগার ও মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। ট্যাড গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আশিকুর রহমান তুহিন ওই ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করেন। এ সময় জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি নাসরিন আক্তার লাকির সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ, সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপু, জেলা যুবদল নেতা হেলাল শিকদার ও শহর যুবদল নেতা বিপ্লব প্রমুখ।

ওই বিনামূল্য রক্ত পরীক্ষা ও ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা শেষে পাঁচ শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park