1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছায় প্রণোদনার বীজ ও সার বিতরণ করলেন ইউএনও রনী খাতুন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’

ঝিকরগাছায় প্রণোদনার বীজ ও সার বিতরণ করলেন ইউএনও রনী খাতুন

মোঃ আজাদ হোসেন, যশোর প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, যশোর প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বোরো ধানের কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ করেছেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। এসময় তার বক্তব্যে তিনি বলেন, সরকার কর্তৃক প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে যে বীজ দেওয়া হচ্ছে সেটা প্রকৃত পক্ষে ব্যবহার করবেন। আমাদের পক্ষ থেকে সবার প্রতি নজরদারী করা হবে। উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি আশফাকুজ্জামান খান রনি, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মফিজুর রহমানসহ উপসহকারী কৃষি অফিসার বৃন্দ ও কৃষক প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য, দেড় হাজার কৃষকের মাঝে মাথা প্রতি ৫ কেজি উফশী জাঁতের ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park