1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঝিকরগাছার সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক মহলের শোক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

ঝিকরগাছার সাংবাদিক জিন্নার পিতা হাফিজুরের মৃত্যু : সাংবাদিক মহলের শোক

মোঃআজাদ হোসেন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

মোঃ আজাদ হোসেন, স্টাফ রিপোর্টার (যশোর) :

যশোরের দৈনিক যশোর পত্রিকার স্টাফ রিপোর্টার, ঝিকরগাছা প্রেসক্লাবের সদস্য ও মোহাম্মদ আলী ক্লিনিকের সত্ত্বাধিকারী সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নার পিতা হাফিজুর রহমান (৭০) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বেশকিছু দিন যাবৎ ঘাড়ে ব্যথা জনিত কারণে অসুস্থ ছিলেন। শুক্রবার (২০ জুন) দুপুরে হঠাৎ করে বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের পক্ষ হতে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় বেলা ৩টার সময় ইন্তেকাল করেন। প্রথমে মাগরিববাদ পৌরসদরের কৃষ্ণনগর বোডঘাটস্থ বাড়ির সামনে ও দ্বিতীয় ঈশাবাদ গঙ্গানন্দপুরস্থ গ্রামের বাড়িতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি-পুঁতি, অসংখ্য আত্মীয়-স্বজনসহ অনেক শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নার পিতার মৃত্যুতে ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাবেক সভাপতি এমামুল হাসান সবুজ, সহ সভাপতি আতাউর রহমান জসি, মাল্টিমিডিয়া ডট কম সার্ভিসের পরিচালক আফজাল হোসেন চাঁদ সহ স্থানীয় সাংবাদিক মহল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park