1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা কর্ম করে, ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করা হয় না - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জীবনের ঝুঁকি নিয়ে শ্রমিকরা কর্ম করে, ন্যায্য পাওনা যথাসময়ে পরিশোধ করা হয় না

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬০ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা শাখার উপদেষ্টা জয়নাল আবেদীন বলেছেন, শ্রমিকদের নায্য পাওনা যথাসময়ে পরিশোধ ও শ্রমিকদের কর্মঘন্টা আট ঘন্টা কার্যকর করতে হবে। কেননা আজ শ্রমিকরা বার বার নির্যাতিত হচ্ছে, শ্রমিকদের পাওনা যথাসময়ে পরিশোধ করা হয় না, শ্রমিকদের চিকিৎসা দেওয়া হয় না, ঈদ বোনাস নেই, অবসরকালীন ভাতা নেই, বরং তারা অল্প একটু একটু টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কর্ম করে থাকে। সে অনুযায়ী আজ শ্রমিকরা নির্যাতিত নিপীড়িত। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের অন্তভর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহব্বান জানাচ্ছি। তিনি পহেলা মে বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে আন্তর্জাতিক ও জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত র‍্যালী পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মালেক আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আহমদ এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার আবুল হোসেন, উপজেলা শাখার উপদেষ্টা ইমরান আহমদ, যুব উপদেষ্টা ইমরুল হাসান, জেলা শাখার কার্যকরী সদস্য ডাক্তার সাইফুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি ডাক্তার আজিজুর রহমান আজিজ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, আইন বিষয়ক সম্পাদক ওলিউর রহমান, সহ প্রচার সম্পাদক আরিফ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক সোহেল আহমদ, লোড আনলোড ট্রেড ইউনিয়নের সভাপতি আসুক আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আব্দুল হক, যুব নেতা সাদিকুর রহমান, জননেতা কামাল উদ্দিন, জয়নুল আবেদিন, সোহেল আহমদ, আলীরগাঁও শ্রমিক কল্যাণের সভাপতি নজরুল ইসলাম, লিয়াকত আলী প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park