1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলং জুমপাড়ে পেলোডারের চাপায় নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

জাফলং জুমপাড়ে পেলোডারের চাপায় নিহত ১

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ভারী যন্ত্রপাতি পেলোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার জুমপাড় এলাকার পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (২৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জাফলংয়ের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পেলোডারের অসাবধানতার কারণে নিচে চাপা পড়েন পারভেজ মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park