1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়পুরহাট পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫: মোস্তাক জালাল প্যানেলের মনোনয়ন উত্তোলন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জয়পুরহাট পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫: মোস্তাক জালাল প্যানেলের মনোনয়ন উত্তোলন

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯৬ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন ২০২৫ উপলক্ষে মোস্তাক জালাল প্যানেল আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করেছে।

মনোনয়নপত্র উত্তোলনের সময় উপস্থিত ছিলেন পাঁচবিবি বণিক সমিতির সভাপতি ও প্রধান আহ্বায়ক মোঃ তাইজুল ইসলাম, প্রধান নির্বাচন কমিশনার পলাশ সরকার, প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, এবং প্রধান নির্বাচন কমিশনের সদস্যবৃন্দ মোঃ মামুনুর রশিদ (বাবু) ও রতন মিয়া।

মনোনয়ন উত্তোলনকারী প্রার্থীরা হলেন,সভাপতি পদে: মোঃ মোস্তাফিজুর রহমান ,সেক্রেটারি পদে: জালাল উদ্দিন ,যুগ্ম সাধারণ সম্পাদক পদে: মোঃ মামুনুর রশিদ সুমন ,কোষাধ্যক্ষ পদে: সাদেকুল ইসলাম

মনোনয়নপত্র উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হলো মোস্তাক জালাল প্যানেল। আগামি নির্বাচনে শ্রমিকদের সমর্থন পেতে দলটি বিভিন্ন প্রচারণা ও কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে।

সংগঠনটি শ্রমিকদের জন্য বিভিন্ন কোলাকৌশলে নজরদারি রাখবেন যেমন।

ন্যায্য মজুরি ও কর্মসংস্থান নিশ্চিতকরণ, শ্রমিকদের উপযুক্ত মজুরি নিশ্চিত করতে ঠিকাদার ও মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে। শ্রমিকদের অধিকার ও সুরক্ষা ,শ্রম আইন সম্পর্কে শ্রমিকদের সচেতন করা।. অসুস্থতা ও দুর্ঘটনা সহায়তা, কর্মক্ষেত্রে আহত শ্রমিকদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা প্রদান।

নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা। আধুনিক নির্মাণ প্রযুক্তি ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান, কল্যাণমূলক কার্যক্রম শ্রমিকদের জন্য সঞ্চয় ও পেনশন স্কিম চালু করা।উৎসব ভাতা, শিক্ষা সহায়তা ও আর্থিক অনুদানের ব্যবস্থা করা।শ্রমিক পরিবারের জন্য বিভিন্ন সামাজিক সহায়তা প্রদান।

এই সংগঠন শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সক্রিয় থাকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park