1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জয়নাল আবেদিন পার্কের অবৈধ স্থাপনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো মসিক; জনমনে স্বস্তি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

জয়নাল আবেদিন পার্কের অবৈধ স্থাপনায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো মসিক; জনমনে স্বস্তি

তাসলিমা রত্না ময়মনসিংহ
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ২১৩ বার পঠিত

 

ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যোন (যা পার্ক নামে পরিচিত) এর বৈশাখী মঞ্চের পাশে অবৈধ দোকানসহ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)। রবিবার (৪ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। নগরবাসী এমন উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।

অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সিরাজুল ইসলাম।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবালসহ যৌথবাহিনীর ও ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা।

তারা জানান, এসব স্থাপনার কোনো বৈধ কাগজপত্র ছিল না। এগুলো নিয়ে নাগরিকদের অভিযোগ ছিল। তাই এগুলো উচ্ছেদ করা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ সময় ধরে পার্কের ভেতরে হাঁটা-চলার জায়গায় (বৈশাখী মঞ্চের পাশে) কয়েকটি অবৈধ ফুচকা চটপটির দোকানসহ আরো কিছু অবৈধ ঘর তৈরি করে এখানে ব্যবসা করা হচ্ছিল।এসব ঘটনা ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) জানতে পেরে রবিবার অভিযানে নামে। বুলডেজার দিয়ে ওইসব অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত ৩০ এপ্রিল জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কের অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park