1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরের হাওর ও জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা আগের নির্যাতনের মামলায় আপস, ফের নির্যাতনের অভিযোগে প্রাণ গেল গৃহবধূর নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড

জগন্নাথপুরের হাওর ও জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করন

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজলার মইয়ার হাওর ও নলওয়ার হাওড় সহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য অধিদপ্তর-এর রাজস্ব বাজেটের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ৪৪৫ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) দুপুরে জগন্নাথপুর পৌরসভার বৈঠাখালী ব্রীজ সংলগ্ন উপজেলার অন্যতম বৃহৎ হাওর মইয়ার হাওর ও নলওয়ার হাওড়ে প্রথমে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে জগন্নাথপুর উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে পোনা অবমুক্ত করা হয়।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, মৎস্য কর্মকর্তা আল আমীন, মৎস্য সরবরাহকারী রাজনৈতিক, সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park