1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে সানলাইট বোডিংএর অবৈধ স্থাপনা অপসারণে মাপজোক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে সানলাইট বোডিংএর অবৈধ স্থাপনা অপসারণে মাপজোক

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১৬ বার পঠিত

 মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ  জেলার জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর পাড়ে  হবিবপুর গ্ৰামের যুক্তরাজ্য প্রবাসী চোট মিয়ার মালিকানা  সানলাইট বোডিং রয়েছে।   সানলাইট  আবাসিক বোর্ডিং  এর পাশে নির্মিত  হয়েছে আর্চ গার্ডার  ব্রীজ।ব্রিজ নির্মানকালীন সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার স্বার্থে বোর্ডিং সংলগ্ন বিদ্যুৎ লাইন সাময়িকভাবে ভূগর্ভস্থ ( মাটির নিচ দিয়ে) স্থাপন করেন বিদ্যুৎ কর্তৃপক্ষ। এই সুযোগে সানলাইট বোডিং মালিকপক্ষ ভবনের সামনের অংশ তৃতীয় তলা পর্যন্ত অবৈধভাবে সম্প্রসারন করেন। 

 সম্প্রসারিত অবৈধ অংশ অপসারনের ব্যবস্থা গ্ৰহন করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড,জগন্নাথপুর আবাসিক প্রকৌশলীর দপ্তর থেকে জগন্নাথপুর উপজেলা  নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরন করেন।পত্র প্রেরনের পর ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে জগনাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে মাপজোপ করেন। জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় সুত্রে জানা যায়, মাপ জোপের কাগজপত্র পর্যালোচনা করে অবৈধ স্থাপনা নির্মাণ কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park