1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবীতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৭ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

ষাড়ের নিষ্ঠুর বা বিকৃত মানসিকতার বলে যে কয়েকটি খেলার কুখ্যাতি রয়েছে তার মধ্যে অন্যতম হলো ষাড়ের লড়াই। হাজার বছরের পুরানো এই লড়াইয়ে প্রাণীগুলোকে দর্শকের মনোরঞ্জনের জন্য হত্যা করা হয়। 

ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যকলাপ  বন্ধের দাবিতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিক্ষোভ   মিছিল ও গণসমাবেশ করেছে সর্বদলীয় তাওহীদি জনতা। ‘নিষ্ঠুরতা আর কত, ষাঁড়ের লড়াই বন্ধ করো’ স্লোগানে সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর পয়েন্টে স্থানীয় সর্ব দলীয় তাওহীদি জনতা এই বিক্ষোভ মিছিল ও গণসমাবেশের আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর পয়েন্টে এসে এক গণসমাবেশে মিলিত হন। সৈয়দপুর টাইটেল মাদ্রাসার মুহতামীম মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও পৌর জামায়াতের সভাপতি ওয়ালি উল্লাহর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, শায়খ মাওলানা হাজী এমদাদুল্লাহ শায়খে কাতিয়া। ইকড়ছই আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক আকবর হোসেন জামী, জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহবায়ক কমিটির সদস্য, ভোরের কাগজ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, খোলা কাগজ পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আল আমিন জগন্নাথপুর সাংবাদিক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সুনু, সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম লাল মাওলানা হাফিজুর রহমান, হযরত মাওলানা হাফিজ আমিরুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান মামুন, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা ফজলুর রহমান, হাফিজ মাওলানা ইয়াহিয়া আহমদ, নুরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসম বক্তারা প্রশাসনের প্রতি কটোর হুশিয়ারী দিয়ে বলেন যদি জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই হয় তাহলে আগামীকাল মঙ্গলবার কঠোর ধর্মঘট ও উপজেলা পরিষদ ঘেরাও করা হবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park