1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড়  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা

জগন্নাথপুরে শিক্ষক এর মারপিঠে ছাত্রী রক্তাক্ত আহত, এলাকায় সমালোচনার ঝড় 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
জগন্নাথপুরের কেশবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাস্টার দিয়ে পিটিয়ে এক ছাত্রীকে রক্তাক্ত আহত করার সিসিটিভির ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাধীন কেশবপুর উচ্চ বিদ্যালয়ে বিগত ৯ই নভেম্বর বিকাল ৩ ঘটিকার সময় এই বিদ্যালয়ে ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা হাসাহাসি করলে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরুক আহমেদ উপজেলার নন্দিরয়ারগাঁও (পূর্বপাড়া) গ্রাম নিবাসী মুজিবুর রহমান এর মেয়ে অত্র বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর  ছাত্রী সাইদা বেগম(১৪)কে ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করেছেন। পরে এই ছাত্রীকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। শ্রেনী কক্ষে মারপিঠের সিসিটিভির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এনিয়ে এলাকায় আলোচনা সমালোচনার ঝড় বইছে। 

এ ব্যাপারে আহত ছাত্রী সাইদা বেগম এর পিতা মুজিবুর রহমান বলেন, আমার মেয়েকে অমানবিক ভাবে মারপিট করে রক্তাক্ত আহত করেছেন প্রধান শিক্ষক ফরুক আহমেদ। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাচ্ছি। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, বিষয়টি আমি বিদ্যালয় পরিচালনা কমিটিকে অবহিত করেছি। 

এ ব্যাপারে স্থানীয় সচেতন মহল ও অবিভাবক মহল তাদের অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেন, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক  একজন কোমলমতি ছাত্রীকে  ডাস্টার দিয়ে পিটিয়ে রক্তাক্ত আহত করায় হতভম্ব হয়ে পড়েছি। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীকে এমনভাবে মারপিঠ করবেন এটা মেনে নেওয়া যায় না। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত শিক্ষক ফরুক আহমেদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

এবিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক ফরুক আহমেদ এর মোবাইল ফোনে ফোন দিয়ে নেটওয়ার্ক সমস্যার জন্য যোগাযোগ করা সম্ভব হয়নি।

এব্যাপারে জগন্নাথপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি সাংবাদিকদের জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park