1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

জগন্নাথপুরে বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতি‌নিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতি‌নিধি:

জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের বিভিন্ন দল থেকে  বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সন্ধ্যা ৬টায় জগন্নাথপুর বাজারের মিতালি রেস্টুরেন্টে উক্ত যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জামায়াতের জগন্নাথপুর ইউনিট সভাপতি জালাল আহমদ এর সভাপতিত্বে ও পৌর জামায়াতের টিম সদস্য মাওলানা নেছার উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পেশাজীবি শাখার সভাপতি মো, কবীর উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, ইউকে প্রবাসী ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন, পেশাজীবি জামায়াতের রাণীগঞ্জ ইউনিয়ন সভাপতি আবুল কাশেম, পৌর জামায়াতের সহ-সভাপতি আতিকুর রহমান,

পেশাজীবি পৌর শাখার সহ-সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, পেশাজীবি উপজেলা সহকারী সেক্রেটারি সামছুল আবেদীন সুমন, হবিবপুর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফাহিম আহমদ, শ্রমিককল্যাণের উপজেলা সহকারী সেক্রেটারি আজিজুর রহমান প্রমুখ।

বিভিন্ন দল থেকে জামায়াতে ইসলামীতে যোগদান করে নতুন সদস্যবৃন্দ এবং ৫ নং ও ৬ নং ওয়ার্ড জামায়াতের নেতৃবৃন্দ উজ্জীবিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park