1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন  পাঁচবিবির আয়মা রসুলপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রমের উদ্বোধন মতামত: বাংলার মহাজনী ব্যবস্থা ও সমাজে এর প্রভাব  তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি।

জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাকপ্রতিবন্ধী ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোস্তাকিম মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (১৬ নভেম্বর) গ্রেপ্তারকৃত মোস্তাকিম মিয়াকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) ওই শিশুর বড় ভাই বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আসামি ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের নজরুল মিয়ার ছেলে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ওই বাক ও শ্রবণপ্রতিবন্ধী শিশু প্রকৃতির ডাকে ঘরের বাইরে বের হয়। এসময় প্রতিবেশী মোস্তাকিম তাকে বাড়ির শৌচাগারে নিয়ে ধর্ষণ করেন। পরে ওই শিশুর চিৎকারে অভিযুক্ত তার ঘরে ঢুকে যায়। 

মামলার বাদী ওই শিশুর বড় ভাই জানান, ঘটনার পর তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন আসার পর ইশারায় মেয়েটি সবকিছু খুলে বলে।পর দিন শুক্রবার মোস্তাকিম মিয়াকে একমাত্র আসামি করে মামলা করেন তিনি।

জগন্নাথপুর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘মামলা দায়ের পর আসামিকে গ্রেফতার করে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park