1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে এইচ.এস.সি ও আলীম পরীক্ষায় এগিয়ে মাদ্রাসা জিপিএ-৫ বেশী কলেজ শিক্ষার্থী - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

জগন্নাথপুরে এইচ.এস.সি ও আলীম পরীক্ষায় এগিয়ে মাদ্রাসা জিপিএ-৫ বেশী কলেজ শিক্ষার্থী

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিগত বছরের তুলনায় এবছরও এইচএসসি ও আলিম পরীক্ষায় পাসের হারে এগিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা এবং জিপিএ-৫ বেশি পেয়েছেন কলেজ শিক্ষার্থী। মঙ্গলবার এইচ এস সি ও আলিম পরীক্ষার প্রকাশিত ফলাফল থেকে জানা গেছে, জগন্নাথপুর উপজেলায় এ বছর এইচ এস সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন ও আলিম পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছেন ৬জন। এইচএসসি’তে পাসের হার ৯০.৩১ শতাংশ এবং আলিমে ৯৫.৮৯ শতাংশ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এইচএসসিতে এ উপজেলার মোট ১০টি কলেজের ১৭৪৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে কৃতকার্য হয়েছে ১৫৭৬ জন। অকৃতকার্য হয়েছে ১৬৯ জন৷ জিপিএ-৫ এসেছে ২৫টি। এরমধ্যে জগন্নাথপুর ডিগ্রি কলেজে ৬টি, শাহাজালাল মহাবিদ্যালয়ে ১৫ জন, ষড়পল্লী স্কুল এন্ড কলেজে ২টি, নয়াবন্দর স্কুল এন্ড কলেজে ১টি ও চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজে ১টি জিপিএ-৫ এসেছে। এদিকে, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৭টি মাদ্রাসার ২৬৮ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২৫৭ জন। অকৃতকার্য হয়েছেন ১১ জন। এতে পাশের হার ৯৫.৮৯ শতাংশ। জিপিএ-৫ এসেছে ৬টি। এরমধ্যে হবিবপুর কেশবপুর ফাজিল মাদ্রাসায় ১টি, হলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া ফাজিল মাদ্রাসায় ৩টি, সৈয়দপুর সৈয়দিয়া শামসিয়া ফাজিল মাদ্রাসায় ১টি ও আলজান্নাত ইসলামিক এডুকেশনের ১টি জিপিএ-৫ এসেছে। উলেখ্য প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী, আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এর পর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। বিভিন্ন বিভাগের বিজ্ঞান, মানবিক ও বানিজ্য বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা স্থগিত এবং পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাতিল করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জাহাঙ্গীর আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park