1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আর্চ সেতু ও সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন ড. তুষার - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তরিকুল ইসলামের ৮ম মৃ/ত্যু বার্ষিকীতে সাতক্ষীরা পৌর বিএনপির আলোচনা ও দোয়া কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণ-২০২৬-এর উদ্বোধন সাতক্ষীরার ধুলিহরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বাকৃবিতে অনুষ্ঠিত ‘নেক্সকো ২০২৬’-এ রানার্সআপ খুকৃবি। সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

জগন্নাথপুরে আর্চ সেতু ও সরকারি বালিকা বিদ্যালয় পরিদর্শন করলেন ড. তুষার

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ-৩(জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী  বিশিষ্ঠ আইনজীবী ডক্টর মো. এম আর খালেদ তুষার জগন্নাথপুর নলজুর নদীর উপর নির্মানাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতু ও জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে পরিদর্শনকালে তিনি উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. সোহরাব হোসেনের সাথে সেতুর কাজ দ্রæত সম্পন্ন করণের বিষয়ে  এবং সরকারি বালিকা বিদ্যালয়ের সার্বিক বিষয় নিয়ে  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আক্তারুজ্জামানের সাথে পৃথক পৃথক মতবিনিময় করেন। এসময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায় বিদ্যালয়ের শিক্ষক সংকট এর বিষয়টি ড. এডভোকেট এম আর খালেদ তুষারের নিকট তুলেন। পরিদর্শন শেষে বিশিষ্ঠ আইনজীবি ডক্টর মো.এডভোকেট এম আর খালেদ তুষার সাংবাদিকদের জানান, জগন্নাথপুরে নলজুর নদীর উপর নির্মানাধীন আর্চ সেতুর কাজের ধীরগতির কারণে জনদূর্ভোগের বিষয়ে অবগত হয়ে প্রকৌশলী সোহরাব হোসেনের সাথে এ বিষয়ে কথা বললে তিনি আমাকে জানিয়েছেন ৩০জুন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ সমাপ্তির সময়সীমা পেরিয়ে গেছে। তিনি দ্রæত সময়ের মধ্যে কাজটি শেষ করার আশ্বাস দিয়েছেন। সরকারি বালিকা বিদ্যালয়ের বিষয়ে তিনি জানান, বিদ্যালয়ের গনিত শিক্ষকসহ গুরুত্বপূর্ন বিষয়গুলোর শিক্ষক সংকট রয়েছে। যার ফলে বিদ্যালয়ের ফলাফল ভাল নয়। শিক্ষক সংকট সমাধানে আমি অচিরেই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সংকট নিরসনের চেষ্টা করব। তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দ্রæত অভিভাবক সভা করার অনুরোধ জানান এবং অভিভাবক সভায় তিনি উপস্থিত থাকার ইচ্ছে প্রকাশ করেন। এছাড়াও তিনি সাংবাদিকদের জানান, জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park