1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

চারঘাটে সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা

মোঃ আফতাবুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

মোঃ আফতাবুল আলম
রাজশাহী

রাজশাহীর চারঘাট প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে চারঘাট প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক যুগান্তরের চারঘাট প্রতিনিধি মিজানুর রহমানের সঞ্চালনায় চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ, চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন,সাবেক সাধারন সম্পাদক রাজন আলী, সাবেক ছাত্রদলের যুগ্ম সম্পাদক শান্ত আলী , প্রেসক্লাবের সহ-সভাপতি ময়েন উদ্দিন পিন্টু,যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম সান্টু, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আশা, কোষাদক্ষ মিঠু রানা,সিনিয়র সদস্য শফিকুল ইসলাম,দপ্তর সম্পাদক জুবায়ের ইসলাম প্রমুখ।

সভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ বলেন, গত ১৫ বছর দেশের মানুষ এক বন্দী দশার মধ্যে দিন পার করেছে। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাষক খুনি শেখ হাসিনার বিদায়ের মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধিনতাকে নষ্ট করতে এক শ্রেণীর সুযোগ সন্ধানীরা বিভিন্ন ধরণের অপকর্মে লিপ্ত হয়েছে। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বিএনপি কখনও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত নয় দাবি করে তিনি আরও বলেন, যারা সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকবে তাদের কঠোর হাতে দমন করতে হবে।

তিনি বলেন, সাংবাদিকরা গত ১৫ বছরে স্বাধীন ভাবে তাদের লেখনী লিখতে পারেনি। আজ সাংবাদিকরা স্বাধীন। তাই সত্য লিখতে কারো কোন রক্তচক্ষুকে ভয় নেই। আমি সব সময় সাংবাদিকদের পাশে থেকেছি। ভবিষ্যসতেও সাংবাদিকদের পাশে থাকার প্রত্যায় ব্যাক্ত করেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park