1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইসরায়েল বিরোধী পোস্টার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সেনা সদস্য তিতাস হত্যার চার দিন পর থানায় মামলা, প্রধান আসামি রোহিঙ্গা ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা শেখ হাসিনাকে উদ্দেশ করে রিজভী: ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’ দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও ইসরায়েল বিরোধী পোস্টার বিতরণ

এ কে এম বদরুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১০২ বার পঠিত

এ কে এম বদরুল আলম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইনের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্ব স্তরে জনতা।
সোমবার সকালে এ উপলক্ষে একটি বিক্ষোভ মিছিল চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে বের হয়ে বিশ্বরোড মোড়ে জমাযেত হয়। এরপর সেখান থেকে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ব রোড মোড়ে এক সংক্ষিপ্ত পথসভায় মধ্যে দিয়ে শেষ হয়। একই সময় আরো একটি বিক্ষোভ মিছিল শান্তি মোড় থেকে শুরু হয়ে বিশ্ব রোড মোড়ে মিলিত হয়।
অন্যদিকে একই সময় শিবগঞ্জ পৌর এলাকার সরকারি মডেল হাই স্কুল প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মডেল স্কুল মোড়ে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।

আয়োজকরা এ সময় ইজরায়েল এবং তাদের দোসরদের সকল পণ্য বয়কটের আহ্বান জানান।ইসরাইল বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং বন্ধের আহ্বান জানানো হয়।
সে সময় এখানে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কের আহ্বায়ক আব্দুর রহিম, আজিমুল ইসলাম মাহিন শেখ নাসিম, সাইমুম সাদাব, শোহান সহজ অন্যন্যরা।
এদিকে একই ঘটনায় বিকেলে শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ শহরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ শাখা।
শেষে শিবগঞ্জের বাজারগুলোতে ইসরায়েলের বিভিন্ন পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দোকানের সামনে পোস্টটা সাঁটানো হয়

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park