1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চট্রগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের ডিন ড. ফাতেমা মেরী সিডতামের ওব্যাট হেল্পার্স প্রজেক্ট পরিদর্শন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানাধীন সেগুনবাগানস্থ
ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট পরিদর্শন করেন এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর ডিন ড. ফাতেমা মেরী সিডতাম।
গতকাল (২৭ নভেম্বর)বুধবার সকাল ১০ ঘটিকায় ওব্যাট জুনিয়র হাই স্কুল ক্যাম্পাসে পরিদর্শন করতে আসেন ড. ফাতেমা মেরী সিডতাম।
এ সময় উপস্থিত ছিলেন এ ইউ ডব্লিউ এর সহকারী রেজিস্ট্রার তপু চৌধুরী। তার আগমন উপলক্ষে ওব্যাট জুনিয়র হাই স্কুল স্কাউট গ্রুপের সদস্যরা তাকে ফুলেল শুভেচছা ও অভ্যর্থনা জানায়। অভ্যর্থনা শেষে তিনি খান একাডেমি ম্যাথ ল্যাব পরিদর্শন করেন।
এরপর পর্যায়ক্রমে ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল উচ্ছ্বাস (মমতাজ নিশাত অটিজম সেন্টার), ওব্যাট প্রি-স্কুল, ওব্যাট সুইং সেন্টার, ওব্যাট ওয়াটার পয়েন্ট ও ওব্যাট স্কাউট গ্রুপ পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ফাতেমা মেরী সিডতাম ওব্যাটের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনে ওব্যাট এর সহযোগিতায় ও ওব্যাট স্কুলের ১৫ জন শিক্ষার্থী অধ্যায়নরত আছে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার সোহেল আকতার খান, ওব্যাট হেল্পার্স চট্টগ্রামের প্রজেক্ট অফিসার মুহাম্মদ মোজাম্মেল হোসাইন, মনিটরিং অফিসার ইসরাত পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগানের প্রধান শিক্ষিকা রাজিয়া পারভীন, ওব্যাট জুনিয়র হাই স্কুল সেগুনবাগানের সহকারি প্রধান শিক্ষক ও ওব্যাট স্কাউট গ্রুপ চট্টগ্রামের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও উচ্ছ্বাস এর ইনচার্জ ফারহা বেগম, খান একাডেমির ইনচার্জ চম্পা বিনতে ইসমাঈল, ওব্যাট সুইং সেন্টার এর ইনচার্জ রুনা বেগম প্রমুখ।
এ সময় শিক্ষার্থীদের সাথে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন বিষয়ে আলোচনা ও কুশল বিনিময় করে সন্তুষ্টি প্রকাশ করেন। পিছিয়ে পড়া শিক্ষার্থীরা ওব্যাটের বিভিন্ন প্রজেক্টের কারনে আত্ননির্ভরশীল হতে পেরে ওব্যাটের কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park