
চট্রগ্রাম বোয়াল খালিতে গরু চোর চক্রের সদস্য গ্রেফতার
এম,মছিবুর রহমান বাবুল,
বোয়াল খালি উপজেলা প্রতিনিধি,(চট্টগ্রাম)
তারিখ:-০৮/০১/২০২৫
চট্টগ্রাম জেলা বোয়াল খালি উপজেলায় মো: ফারুক(৩২) নামের গরু চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে বোয়াল খালি থানা পুলিশ।
গত(০৬ জানুয়ারি) সোমবার রাতে বোয়াল খালি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো: ফারুক চট্টগ্রামের পটিয়া মহল্লা পাড়া এলাকার আবুল কালামের নতুন বাড়ির মো:আরখ মিয়ার পুত্র।
বোয়াল খালি থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম সারোয়ার বলেন, এই গরু চোর চক্রের সক্রিয় সদস্য মোঃফারুককে গ্রেফতার করার পর তার শিকার উক্তি অনুসারে বোয়াল খালি থানায় মামলা নং-৫,পেনাল কোড-৩৮০ ধারায় মামলা দায়ের পর আজ কারাগারে প্রেরণ করা হয়েছে।
আগামীতে এই বিশেষ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি