1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রামের বোয়ালখালীতে আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ) সালানা ওরশ মোবারক সম্পন্ন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রামের বোয়ালখালীতে আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ) সালানা ওরশ মোবারক সম্পন্ন।

এম,মছিবুর রহমান বাবুল,  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৬ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল, 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় হযরত আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী (রাঃ)”র” ২য় তম সালানা ওরশ মোবারক যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।
গতকাল(০১ এপ্রিল)সোমবার চট্টগ্রামের সুপরিচিত বোয়ালখালী উপজেলার খিতাপচর গ্রামে আওলাদে রাসুল(সঃ)মোজাদ্দেদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহ ছৈয়দ মোহাম্মদ আজিজুল হক আলকাদেরী ইমাম শেরেবাংলা(র:)প্রথম ও প্রধান খলিফা খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল শাহছুফি হযরত মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী(র:)”র একমাত্র খলিফা এবং বড় শাহজাদা পীরে তরিকত শাহছুফি অধ্যক্ষ আল্লামা মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ)”র ২ য় তম সালানা ওরশ মোবারক দুই দিন ব্যাপী যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

১৩ জিলহজ্জ খতমে কুরআন, নাত গজল, বাদে এশা শাহ আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া ইসলামি সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের উদ্যোগে মোশায়েরা মাহফিল অনুষ্ঠিত হয়,।আন্জুমানে আজিজিয়া মাবুদিয়া রহিমীয়া সুন্নীয়া বাংলাদেশ এর ব্যবস্হাপনায় পরদিন ১৪ জিলহজ্জ  দিনব্যাপী কর্মসূচির মধ্যে বাদে ফজর খতমে কুরআন শরীফ,ও খতমে খাজেগান শরীফ, সকাল ১০ থেকে খতমে বোখারী শরীফ, বাদে জোহর খতমে বোখারী শরীফের ফাজায়েল আলোচনা মিলাদ কিয়াম,মুনাজাত এবং উম্মুক্ত তাবররু বিতরণ। 

বাদে আসর খতমে গাউসিয়া শরীফ, বাদে মাগরিব থেকে ইমাম শেরে বাংলা(র:)খলিফায়ে আজম হযরত শাহসূফি সৈয়দ আবদুল মাবুদ আলকাদেরী(রাঃ)র প্রথম খলিফা এবং বড় শাহজাদা পীরে তরিকত মুফতি আবদুর রহিম আলকাদেরী(রাঃ)সহ হযরাতে আওলিয়া কেরামের জিবনী আলোচনা, ফাতেমা, মিলাদ কিয়াম,বিশ্বের মুসলিম উম্মাহর শান্তির জন্য আখেরী মুনাজাত পরিচালনা করেন, মৌলানা মোহাম্মদ মাহাবুবুর আলম আলকাদেরী , মৌলানা নূরুল ইসলাম রহিমীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা আবদুল কুদ্দুস আলকাদেরী, আলোচনায় অংশ নেন-আল্লামা হাসান রাজা আলকাদেরী, আল্লামা আবদুল হাই আলকাদেরী,
আল্লামা ইউনুস রেজবী,আল্লামা ফরিদুল আলম রেজবী,আল্লামা আহমদ হোসেন আলকাদেরী, হাফেজ ছৈয়দ মোহাম্মদ আবদুর রকিব রাহাত আলকাদেরী, মুহাম্মদ আবদুল ওয়াহেদ শিহাব আলকাদেরী, এতে আরও বহু উলামায়ে কেরাম, সাংবাদিক,ও ভক্ত মুরিদানের উপস্থিতিতে দরবার হয়ে উঠে লৌকে লোকারণ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park